ছুটির দিনে রাজশাহীতে সবজির বাজারে স্বস্তি

রাজশাহীর সবজিবাজারের ছবি
রাজশাহীর সবজিবাজারের ছবি | ছবি: এখন টিভি
0

ছুটির দিনে রাজশাহীতে কমেছে সবজির দাম। আজ (শুক্রবার, ১৪ আগস্ট) সকালে রাজশাহীর মাস্টার পাড়া কাঁচাবাজার, খড়খড়ি ও হড়গ্রাম বাজারে কোনো কোনো সবজির দাম কমেছে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত। আবার কিছু কিছু সবজির দাম অপরিবর্তিত আছে।

সপ্তাহখানেক আগেও যে আলু ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিলো, এখন তা নেমে এসেছে ২৫ টাকায়। কাঁচামরিচের দাম ২৬০ টাকা থেকে কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকায়, শশা ৫০ টাকা কেজি এবং কাকরোল বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে। ঢেঁড়স ও পটল ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে।

আরও পড়ুন:

বিক্রেতারা বলছেন, বাজারে সবজির সরবরাহ বেড়েছে, যার প্রভাব পড়েছে দামে। ফলে দাম অনেক কমেছে। এদিকে ক্রেতারাও জানান তাদের স্বস্তির কথা। তাদের ভাষ্যে— সপ্তাহের ব্যাবধানে সব সবজির দাম আজ কমেছে। কেজি প্রতি ৩০ টাকা পর্যন্ত কমেছে কোনো কোনো সবজির দাম, ফলে বাজার করতে সমস্যা হচ্ছে না।

এসএইচ