চাকরি দেবে ব্র্যাক; সাপ্তাহিক ছুটি দুইদিন

ব্র্যাক এনজিও ও চাকরির বাজার
ব্র্যাক এনজিও ও চাকরির বাজার | ছবি: এখন টিভি
0

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক। বেসরকারি উন্নয়ন সংস্থাটি (এনজিও) ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত শুক্রবার (২ অক্টোবর) থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৮ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

পদের নাম: ডেপুটি ম্যানেজার

বিভাগ: বাজেটিং অ্যান্ড রিপোর্টিং, পিএমপিসি, এইচসিএমপি

পদসংখ্যা: নির্ধারিত নয় 

এ পদে আবেদনের জন্য প্রার্থীর যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি হলেই হবে। এছাড়াও উন্নয়ন সংস্থা, এনজিও-তে কাজের দক্ষতা ও অভিজ্ঞতা আছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। তবে অভিজ্ঞতা লাগবে কমপক্ষে ২ বছরের। এছাড়াও ফুলটাই চাকরি।

আরও পড়ুন

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: কক্সবাজার (সদর)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, সাপ্তাহিক ২ দিন ছুটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্বকালীন/মাতৃত্বকালীন ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

জেআর