টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালত
টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালত | ছবি: সংগৃহীত
0

টাঙ্গাইলের স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মুস্তাক। তিনি গোপালপুর উপজেলার বাগুয়াটা গ্রামের মৃত আজমত আলীর ছেলে। তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডও দেয়া হয়েছে।

একইসঙ্গে আলামত গোপন ও মরদেহ গুম করার অপরাধে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুন:

টাঙ্গাইলের সরকারি কৌশুলি (পিপি) মো. শফিকুল ইসলাম রিপন জানান, পারিবারিক কলহের কারণে ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর রাত থেকে ১৫ সেপ্টেম্বর বিকেলের মধ্যে যেকোনো সময় দণ্ডিত মুস্তাক তার স্ত্রী মুনিয়াকে ঘরে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর মরদেহ গুম করার উদ্দেশে বক্স খাটের তোশক ও পাটাতন তুলে তার নিচে মরদেহ লুকিয়ে রাখেন। ​পরে তিনি আত্মগোপন করেন। পরে স্বজনরা তল্লাশি চালিয়ে বক্স খাটের নিচ থেকে মরদেহ উদ্ধার করেন।

ঘটনার পরদিন নিহতের ভাই মো. আমিনুল ইসলাম খান বাদী হয়ে ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান তদন্ত শেষে ২০২৩ সালের ২৫ অক্টোবর আসামি মুস্তাকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। মামলা চলাকালীন আসামি মুস্তাক জামিন নিয়ে আত্মগোপন করেন।

এসএস