মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে সাংবাদিক শ্যামল দত্ত-মোজাম্মেল বাবু-রূপা

সাংবাদিক শ্যামল দত্ত-মোজাম্মেল বাবু-রূপা
সাংবাদিক শ্যামল দত্ত-মোজাম্মেল বাবু-রূপা | ছবি: সংগৃহীত
0

জুলাই গণঅভ্যুত্থানে বিভিন্ন গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আজ (সোমবার, ২৪ আগস্ট) সকালে তাদের হাজির করা হয়। এর আগে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

আরও পড়ুন:

২৪ আগস্ট তাদের আদালতে হাজির করতে বলা হয়েছে। ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যা মামলায় ট্রাইব্যুনালের আদেশে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

অন্যদিকে শ্যামল দত্ত জুলাই আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় নিম্ন আদালতের আদেশে কারাগারে রয়েছেন।

এফএস