বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ এই মামলার সাক্ষ্যগ্রহণ শেষে ২ এপ্রিল শুরু হয় আসামিপক্ষের যুক্তিতর্ক।
একই ট্রাইব্যুনালে, আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের মামলায় তদন্তকারী কর্মকর্তার তৃতীয় দিনের জেরা হওয়ার কথা রয়েছে।
এছাড়া, জুলাই হত্যাকাণ্ডের মামলায় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তার তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ।
এদিকে ট্রাইব্যুনাল ১ এ আজ জুলাই আন্দোলনে রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় সাবেক বিজিবি কর্মকর্তা রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে তৃতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ।
এছাড়া, ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের পরিকল্পনার মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্য দেয়া বিটিসিএল কর্মকর্তার জেরা আজ।
এদিকে, ডিজিএফআইয়ের গোপন বন্দিশালায় গুমের মামলায় আজ গুম ভুক্তভোগী সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আযমীকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা।





