Recent event

ঢাকা-১১ আসনে কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে নাহিদ ইসলামের রিট

হাইকোর্ট
হাইকোর্ট | ছবি: সংগৃহীত
0

দ্বৈত নাগরিকের অভিযোগ তুলে ঢাকা-১১ আসনের বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের। রিট দায়ের করেছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন নাহিদ ইসলামের পক্ষের আইনজীবী। রিট আবেদনে বিএনপি প্রার্থী কাইযুমের প্রার্থিতা বাতিল চেয়েছেন ও রুলেরও আবেদন করেছেন।

আরও পড়ুন:

নাহিদ ইসলামের পক্ষের আইনজীবী বলেন, দেশের সংবিধান ও নির্বাচন কমিশনের আরপিও অনুযায়ী দ্বৈত নাগরিক হয়ে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই। তাদের কাছে বিএনপি প্রার্থী কাইয়ুমের দ্বৈত নাগরিকের প্রমাণ রয়েছে। আগামীকাল (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) হাইকোর্টে শুনানির জন্য উপস্থাপন করা করার কথা জানান আইন।

ইএ