Recent event

রাজউকের মামলার চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ: টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে নথিপত্র দাখিল

টিউলিপ রিজওয়ান সিদ্দিক
টিউলিপ রিজওয়ান সিদ্দিক | ছবি: সংগৃহীত
0

রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিংয়ে একটি ফ্ল্যাটের মালিক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। রাজউকের প্লট দুর্নীতি মামলার চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণের শুনানিতে এমন নথিপত্র দাখিল করেন জব্দ তালিকার সাক্ষীরা। আজ (রোববার, ২১ সেপ্টেম্বর) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে উপস্থিত হয়ে ইস্টার্ন হাউজিং লিমিটেডের তিন কর্মকর্তা সাক্ষ্য দেন।

এছাড়াও এদিন সাক্ষ্য দেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহান। এ নিয়ে তিন মামলায় ১৫ জন সাক্ষ্য দিয়েছেন। পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ৬ অক্টোবর ধার্য করেছে আদালত।

আরও পড়ুন:

এর আগে সাক্ষীরা আদালতকে জানান, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের প্রভাবে নিয়ম বহির্ভূতভাবে পূর্বাচলে ৩০ কাঠা প্লট বরাদ্দ দিতে আদেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ২৩ জনের বিরুদ্ধে দুর্নীতির এসব মামলা করে দুদক।

ইএ