Recent event

আশুলিয়ায় ৬ মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় দুই পুলিশ সদস্য ট্রাইব্যুনালে

মোহাম্মদ তাজুল ইসলাম
মোহাম্মদ তাজুল ইসলাম | ছবি: সংগৃহীত
0

৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আশুলিয়ায় ছয়জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় দুই পুলিশ সদস্যকে আজ (রোববার, ২৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা হলেন কন্সটেবল মুকুল চোকদার ও এস আই মালেক।

তাদের বিরুদ্ধে গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।

এরমধ্যে কন্সটেবল মুকুল চোকদারকে ২৬ ডিসেম্বর আদালতে হাজির করা হয়। এসময়, তাকে গ্রেপ্তার দেখিয়ে পরবর্তী শুনানি ২৬ জানুয়ারি ধার্য্য করেন ট্রাইবুনাল। তারিখ অনুযায়ী রোববার মুকুল ও মালেককে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এর আগে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় ছয়জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।

সেজু