Recent event

সাবেক গণপূর্তমন্ত্রী মোকতাদির চৌধুরী গ্রেপ্তার

0

সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

তিনি জানান, সাবেক এই মন্ত্রী একাধিক হত্যা মামলার আসামি। ধারণা করা হচ্ছে আজ (শুক্রবার, ১ নভেম্বর) আদালতে হাজির করে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক এই সংসদ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করবে পুলিশ।

২০১১ সালে উপ-নির্বাচনের মাধ্যমে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।

এসএস