অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দেবে এসএমসি এন্টারপ্রাইজ

এসএমসি ও চাকরির বাজার
এসএমসি ও চাকরির বাজার | ছবি: এখন টিভি
0

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। বাণিজ্যিক প্রতিষ্ঠানটি সেলস অফিসার পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড

পদের নাম: সেলস অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

আরও পড়ুন:

এই পদে আবেদন করতে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে প্রার্থীদের। তবে এফএমসিজি বা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে ফিল্ড সেলসের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ পদে আবেদনের জন্য অভিজ্ঞতা প্রযোজ্য নয় বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ৩টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পারফরম্যান্স বোনাস, লাভের অংশ, গ্রুপ জীবন বিমা, স্বাস্থ্যসেবা স্কিম, ছুটির নগদীকরণ ইত্যাদি সুযোগ সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

ইএ