প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ব্যাংক
পদের নাম: সহকারী পরিচালক
পদসংখ্যা: ১০৮টি
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)
আরও পড়ুন:
এই পদে আবেদন করতে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে প্রার্থীদের। তবে শিক্ষাজীবনের যেকোনো দুটি শ্রেণিতে প্রথম বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ পদে আবেদনের জন্য অভিজ্ঞতা প্রযোজ্য নয় বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বেতন স্কেল ২২ হাজার-৫৩ হাজার ৬০ টাকা (নবম গ্রেড)। দেশের যেকোনো স্থানে কর্মস্থল হতে পারে। প্রার্থীর বয়সসীমা ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
নির্বাচিত প্রার্থীরা ব্যাংকের নীতিমালা অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন। আবেদন ফি বাবদ ২০০ টাকা জমা দিতে হবে।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।





