আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ; ২টি উৎসব বোনাসসহ থাকছে একাধিক সুবিধা

আকিজ গ্রুপ ও চাকরির বাজার
আকিজ গ্রুপ ও চাকরির বাজার | ছবি: এখন টিভি
0

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ পেপার মিলস লিমিটেড। প্রতিষ্ঠানটি সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার (শোরুম) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ পেপার মিলস লিমিটেড

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

আরও পড়ুন:

এই পদে আবেদন করতে বিএসসি/এমএসসি ডিগ্রি থাকতে হবে প্রার্থীদের। তবে অডিট, কমপ্লায়েন্স এবং ডকুমেন্টেশনে বাস্তব অভিজ্ঞতা। এমএস অফিসে (এক্সেল, ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট) দক্ষতা থাকলে অগ্রাধিকার পাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ পদে আবেদনের জন্য ৩ থেকে ৭ বছরের অভিজ্ঞতার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আলোচনা সাপেক্ষে নির্বাচিত প্রার্থীদের বেতন নির্ধারিত হবে। আবেদনের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৩২ থেকে ৪০ বছর হতে হবে। নির্বাচিত প্রার্থীরা মোবাইল বিল, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী সুবিধা পাবেন।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

এফএস