এই পদে আবেদন করতে প্রার্থীর এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম জিপিএ ২ দশকিক ৫ থাকতে হবে । আবেদনের জন্য ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা ও অন্যান্য বিশেষ কোটার ক্ষেত্রে বিদ্যমান সরকারি নীতিমালা অনুসরণ করা হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে।
শারীরিক যোগ্যতা
পুরুষ (সাধারণ ও অন্যান্য কোটা): উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি)। বুকের মাপ স্বাভাবিক ৩১ ইঞ্চি, সম্প্রসারিত ৩৩ ইঞ্চি। মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটার ক্ষেত্রে স্বাভাবিক ৩০ ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি)।
নারী (সাধারণ ও অন্যান্য কোটা): উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটার ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি)।
আরও পড়ুন:
সাক্ষাৎকারের সময়সূচি (বিভাগীয় শহর ও জেলা অনুযায়ী)—
প্রথম গ্রুপ (শারীরিক পরীক্ষা: ১৫, ১৬ ও ১৭ এপ্রিল, ২০২৬): মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি ও খুলনা।
দ্বিতীয় গ্রুপ (শারীরিক পরীক্ষা: ১৮, ১৯ ও ২০ এপ্রিল, ২০২৬): সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোণা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি ও পটুয়াখালী।
তৃতীয় গ্রুপ (শারীরিক পরীক্ষা: ২১, ২২ ও ২৩ এপ্রিল, ২০২৬): নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ ও বান্দরবান।
চতুর্থ গ্রুপ (শারীরিক পরীক্ষা: ২৪, ২৫ ও ২৬ এপ্রিল, ২০২৬): নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর ও বরিশাল।
প্রার্থীদের স্থায়ী ঠিকানার জেলা অনুযায়ী নির্ধারিত তারিখে নিজ জেলার পুলিশ লাইনস মাঠে শারীরিক পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।





