Recent event

অভিজ্ঞ ম্যানেজার নিয়োগ দেবে কসকো

কসকোর নিয়োগ বিজ্ঞপ্তি
কসকোর নিয়োগ বিজ্ঞপ্তি | ছবি: এখন টিভি
0

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এম/এস কমান্ডার সোপ কোম্পানি লিমিটেড (কসকো)। প্রতিষ্ঠানটি ‘ডিভিশনাল সেলস ম্যানেজার’ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

এ পদে আবেদন করতে প্রার্থীকে যেকোনো বিভাগে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এ পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট সেক্টরে ১৫ থেকে ২৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

চাকরির ধরন: বেসরকারি চাকরি (ফুলটাইম, অফিস জব)

পদের নাম: ডিভিশনাল সেলস ম্যানেজার

আরও পড়ুন:

আরও চাকরির খবর:

আবেদনের শেষ তারিখ: ২১ ফেব্রুয়ারি

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো জায়গায় হতে পারে।

কেবল ৩৫ থেকে ৫০ বছরের পুরুষ প্রার্থীরাই এ চাকরির জন্য আবেদন করতে পারবেন। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।

নির্বাচিত প্রার্থীরা কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

এসএইচ