দু’বার প্রাণঘাতী ইনজেকশনেও বেঁচে যান ক্রিস্টা; স্থগিত বছরের বাকি সব মৃত্যুদণ্ড

ক্রিস্টা পাইক
ক্রিস্টা পাইক | ছবি: সংগৃহীত
0

দু’বারের চেষ্টার পরও যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে ক্রিস্টা পাইক নামে এক নারীর মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ হয়েছে কারা কর্তৃপক্ষ। প্রাণঘাতী ইনজেকশনের দুই ডোজ দেয়ার পরও ক্রিস্টা অলৌকিকভাবে বেঁচে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এ ঘটনার পর চলতি বছরের বাকি সময়ের জন্য রাজ্যের অবশিষ্ট মৃত্যুদণ্ড কার্যকর স্থগিতের ঘোষণা দিয়েছেন টেনেসির গভর্নর।

অলৌকিক, অবিশ্বাস্য কিংবা অন্য কোনো বিশেষণ; সব কিছুই যেন হার মানবে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্রিস্টা পাইকের বেঁচে ফেরার গল্পের কাছে। যে প্রাণঘাতী ইনজেকশনের এক ডোজের প্রয়োগে মৃত্যুর কোলো ঢলে পড়ার কথা কারো, সেখানে দুই ডোজের প্রয়োগেও জীবিত ক্রিস্টা।

১৯৯৫ সালে কলিন স্লেমার নামে এক সহপাঠীকে হত্যার দায়ে পরের বছর ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের রায় দেন আদালত। অবশেষে গত বুধবার (৩০ সেপ্টেম্বর) কয়েক দফা আইনি লড়াই শেষে রায় বহালের পক্ষে আদেশ দেয় যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। টেনেসির ইতিহাসে ২০০ বছরের মধ্যে প্রথম মৃত্যুদণ্ড পাওয়া প্রথম নারী তিনি।

এরপর ইনেজকশন প্রয়োগের মাধ্যমে ক্রিস্টা’র মৃত্যু নিশ্চিতে টেনেসির কারা কর্তৃপক্ষ উদ্যোগের নিলেও, ঘটে অবিশ্বাস্য ঘটনা। প্রাণঘাতী পেন্টোবারবিটালের দুই সিরিঞ্জ শরীরে প্রয়োগের পরও জ্ঞান হারাননি ক্রিস্টা। সচল ছিল হৃদস্পন্দন। পরে তাকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। প্রয়োগ করা হয় জীবনরক্ষাকারী ওষুধ।

আরও পড়ুন:

তবে দুই দফা মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরা ক্রিস্টার ক্ষেত্রে কী আইনি পদক্ষেপ নেয়া হবে তা এখনও জানা যায়নি। এরইমধ্যে আদালতে তার মৃত্যুদণ্ড কার্যকর বন্ধের আবেদন করেছে আইনজীবীরা। আর ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে টেনেসির গভর্নর। প্রাথমিকভাবে চিকিৎসকরা বলছেন, ক্রিস্টার রক্তে পেন্টোবারবিটালের মাত্রা কার্ডিওভাসকুলার ফেইলিউরের জন্য যথেষ্ট ছিল না।

কিন্তু চলতি বছরের এমন আরেকটি ঘটনার সাক্ষী হয়েছিল টেনেস। এর আগে মে মাসে সাব্যস্ত টনি ক্যারুথার্সে নামে আরেক অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর এক বছরের জন্য স্থগিতের ঘোষণা দেন টেনেসির গভর্নর বিল লি। মৃত্যুদণ্ড কার্যকরের সময় তার হাতের শিরা খুঁজে পেতে ব্যর্থ হয় জল্লাদরা।

এদিকে ক্রিস্টা পাইককে মৃত্যুদণ্ড দিতে ব্যর্থ হওয়ায় চলতি বছরের বাকি সময়ের জন্য রাজ্যের অবশিষ্ট মৃত্যুদণ্ড কার্যকর স্থগিতের ঘোষণা দিয়েছেন টেনেসির গভর্নর।

উল্লেখ্য, ১৯ বছর বয়সী কলিন স্লেমারকে হত্যার দায়ে ৫০ বছর বয়সী পাইককে ১৯৯৬ সালে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল, যে হামলাটি তিনি তার তৎকালীন প্রেমিক ট্যাডারিল শিপের সঙ্গে মিলে চালিয়েছিলেন।

এসএস