Recent event

নাগরিকদের দ্রুত ইসরাইল ছাড়তে যুক্তরাষ্ট্রের নির্দেশ

যুক্তরাষ্ট্রের অধিবাসী
যুক্তরাষ্ট্রের অধিবাসী | ছবি: সংগৃহীত
0

ইরানের হামলার আশঙ্কায় নিজ নাগরিকদের দ্রুত ইসরাইল ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ (শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে। এছাড়া আপাতত ইসরাইলে ভ্রমণ না করতেও বলা হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের বলেছে, যতক্ষণ বাণিজ্যিক বিমান চালু আছে, সে সময়ের মধ্যে ইসরাইল ছাড়ার পরিকল্পনা করুন।

গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হয়। কিন্তু সেখানে স্পষ্ট কোনো সমাধানে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। তবে আগামী সপ্তাহে আবারও আলোচনায় বসতে পারে ওয়াশিংটন ও তেহরান।

আরও পড়ুন:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে দুটি রণতরীসহ এক ডজন যুদ্ধজাহাজ, কয়েক ডজন যুদ্ধবিমান জড়ো করেছেন। আশঙ্কা করা হচ্ছে, ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে ট্রাম্প হামলার নির্দেশ দেবেন।

এর আগে ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবি দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের অবহিত করেন যারা ইসরাইল ছাড়তে চান তারা যেন আজই চলে যান।

দূতাবাসের স্টাফদের কাছে পাঠানো ইমেইলে হুকাবি বলেছেন, যে দেশেরই বিমানের টিকিটের পাবেন সেখানকার টিকিট কাটুন। এরপর সেখান থেকে যুক্তরাষ্ট্রে চলে যাবেন। কিন্তু আগে ইসরাইল থেকে বের হওয়ার ব্যবস্থা করুন।

এএইচ