সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, পবিত্র রমজান মাসে পরিচালিত এ হামলায় বহু বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতার প্রতি ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে রণধীর জয়সওয়াল বলেন, ‘নিজেদের অভ্যন্তরীণ সমস্যার দায় অন্য দেশের ওপর চাপিয়ে দেওয়ার প্রবণতা পাকিস্তানের রয়েছে। আফগানিস্তানে বিমান হামলাও সেই ধারাবাহিকতার অংশ।’
তিনি আরও বলেন, ‘আফগানিস্তানের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি ভারতের সমর্থন অটুট রয়েছে।





