ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখতে পায়, সংযোগস্থলের পূর্ব পাশে সড়কের একটি অংশ ধসে বড় গর্ত তৈরি হয়েছে। সেই গর্তে একটি রুপালি ডজ র্যাম পিকআপ ও একটি মেরুন জিপ এসইউভি আটকা পড়েছে।
পুলিশ জানায়, দুটি গাড়ির চালকই নিরাপদে বের হয়ে আসেন। পিকআপের চালক নিজেই গর্ত থেকে উঠে আসেন। পরে আশপাশের লোকজনের সহায়তায় এসইউভির চালককেও উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
ঘটনার পর ৬৬ থেকে ৬৯ স্ট্রিট পর্যন্ত প্যাসিফিক স্ট্রিট পূর্ব ও পশ্চিমমুখী যান চলাচলের জন্য বন্ধ রাখা হয়। তবে ৬৭ স্ট্রিটে উত্তর ও দক্ষিণমুখী যান চলাচল স্বাভাবিক ছিল।
পরে গর্তে আটকে থাকা দুটি গাড়ি উদ্ধার করে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে ওমাহা পুলিশ।





