এরপর শুরু হবে শোকযাত্রার প্রস্তুতি। কাল প্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় শোক মিছিল হবে বলে ধারণা করা হচ্ছে।
এরআগে, শনিবার তীব্র গরম উপেক্ষা করে প্রয়াত সর্বোচ্চ নেতাকে শেষ বিদায় জানাতে গ্র্যান্ড মোসাল্লায় জড়ো হয় লাখ লাখ মানুষ। শোকের নগরীতে পরিণত হয় তেহরান।
এদিকে, বাবার জানাজায় উপস্থিত না হতে পারলেও শিগগিরই জনসমক্ষে আসার সম্ভাবনা আছে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা ও খামেনি পুত্র মোজতবা খামেনির। বিশেষ এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে সিএনএন।
অন্যদিকে, সর্বোচ্চ নেতার বিদায় অনুষ্ঠানের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরান একের অপরের সঙ্গে কোনো সংঘাতে জড়াবে না বলে মন্তব্য করেছেন ট্রাম্প। আরও জানিয়েছেন, জানাজা ও দাফন সম্পন্ন হলে আলোচনায় ফিরবে দুই দেশ।





