স্থানীয় সময় গতকাল (শুক্রবার, ১৬ মে) ওয়াশিংটন ডিসিতে দুই দিনের আলোচনার পর তেলআবিব ও বৈরুতের মধ্যে যুদ্ধিবিরতির এ মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। আর একে স্বাগত জানিয়েছে ইসরাইল ও লেবানন।
তবে যুদ্ধবিরতির সময়সীমা বাড়লেও লেবাননের দক্ষিণাঞ্চলের একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে ইসরাইলি বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছে কমপক্ষে ছয়জন। আর গুরুতর আহত হয়েছেন আরেও ২২ জন।
অন্যদিকে ওই অঞ্চলে তেলআবিব সেনাদের নিয়ন্ত্রিত এলাকা লক্ষ্য করে ৩৩ বার আক্রমণের চালানোর দাবি করেছে হিজবুল্লাহ।





