লারিজানি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে রাশিয়া

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ও আলী লারিজানি
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ও আলী লারিজানি | ছবি: এখন টিভি
0

ইরানের প্রায়ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির উপদেষ্টা আলী লারিজানির হত্যার ঘটনায় নিন্দা প্রকাশ করেছে রাশিয়া। গত (মঙ্গলবার, ১৭ মার্চ) ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার পাশাপাশি ইসরায়েল দেশটির আধাসামরিক বাহিনী ‘বাসিজ’-এর কমান্ডার সোলেমানিকেও হত্যা করেছে।

এবিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ তার নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘একটি সার্বভৌম ও স্বাধীন দেশ ইরানের শীর্ষ নেতৃত্বের ক্ষতি করার উদ্দেশ্যে চালানো পদক্ষেপ এবং তাদের হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাই। আমরা এ ধরনের কর্মকাণ্ডের কঠোর বিরোধী।’

আরও পড়ুন:

দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে রাশিয়া ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ ও পরিচালনার কাজ করে আসছে। লারিজানি হত্যার পর এ অংশীদারিত্বের জায়গা থেকে দেশটি মার্কিন-ইসরায়েলি সামরিক পদক্ষেপের কড়া সমালোচনা করেছে এবং মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতিসহ আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে।

জেআর