হরমুজ প্রণালী বন্ধ থাকায় পারস্য উপসাগরে আটকা প্রায় ২০০ ট্যাংকার

হরমুজ প্রণালী
হরমুজ প্রণালী | ছবি: সংগৃহীত
5

হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় পারস্য উপসাগরে প্রায় ২০০টি আন্তর্জাতিক তেলের ট্যাংকার আটকে রয়েছে। আজ (বুধবার, ৪ মার্চ) বিবিসি ফার্সির এক খবরে এই তথ্য জানানো হয়েছে।

এসব ট্যাংকারের মালিকরা অপেক্ষা করছেন—বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথটির মধ্য দিয়ে চলাচল করা নিরাপদ কি না তা দেখার জন্য।

আরও পড়ুন:

রেভল্যুশনারি গার্ড কোর ঘোষণা করেছে, তারা হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং সাম্প্রতিক দিনগুলোতে ওই এলাকায় বেশ কয়েকটি জাহাজ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

প্রায় ৬০টি সুপারট্যাংকার— যা বৈশ্বিক বহরের প্রায় আট শতাংশ— সেখানে আটকে আছে। এই ব্যাঘাত ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের ওপরে নিয়ে গেছে।

এসএস