Recent event

গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা থেকে সরে আসেননি ট্রাম্প: নেলসেন

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ফ্রেডেরিক নেলসেন
গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ফ্রেডেরিক নেলসেন | ছবি: সংগৃহীত
0

গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনা থেকে এখনও সরে আসেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন অভিযোগ করে আবারও সতর্ক বার্তা জানিয়েছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ফ্রেডেরিক নেলসেন।

পার্লামেন্টের এক ভাষণে তিনি বলেন, ‘সামরিক শক্তি প্রয়োগের সম্ভাবনা ট্রাম্প নাকচ করে দিলেও, আর্কটিক দ্বীপটিকে নিয়ন্ত্রণ করতে চায় ওয়াশিংটন। তবে এ ভূখণ্ডের বিষয়ে নাগরিকদের দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হয়নি। তারা কোনোভাবেই গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ বা তাদের ওপর কর্তৃত্ব ফলানোর কোনো চেষ্টা মেনে নেবে না।’

তার অভিযোগ, নানা উপায়ে গ্রিনল্যান্ডের ওপর মালিকানা ও নিয়ন্ত্রণের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র।

এএম