অল্পের জন্য বাঁচলেন মমতা

মমতা ব্যানার্জি (ফাইল ছবি)
মমতা ব্যানার্জি (ফাইল ছবি) | ছবি: সংগৃহীত
0

অল্পের জন্য ধারালো অস্ত্রের হামলা-চেষ্টা থেকে বাঁচলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার, ১৩ অক্টোবর) সন্ধ্যায় কলকাতার কালিঘাটে, নিজ বাড়ির বাইরে ছুরি নিয়ে মমতার ওপর হামলার চেষ্টা করে এক নারী।

অভিযুক্ত নারীকে পুলিশ আটক করলেও তার বিরুদ্ধে হামলার চেষ্টা বা ধারালো অস্ত্র বহনের কোনো উল্লেখ করেনি।

দায়েরকৃত অভিযোগে, মমতার দলীয় মুখপাত্র জানান, অভিযুক্ত নারী তানিষ্ঠা সাহা পুলিশের স্বেচ্ছাসেবী এবং মাদকাসক্ত। উচ্চ সুরক্ষিত এলাকায় মমতার বাড়িতে হামলার চেষ্টার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের শঙ্কা প্রকাশ করে মমতার দল।

টানা তিন মেয়াদ ক্ষমতায় থাকার পর, গত মে মাসে বিধানসভা নির্বাচনে পরাজয়ের সময় থেকেই বিভিন্ন সময় হামলার শিকার হয়েছেন মমতাপন্থি নেতারা।

জেআর