নেপাল বন্যাদুর্যোগ: শ্রমিক উদ্ধারে পাহাড়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণ, টানেলে ঢোকার চেষ্টা

টানেলে ঢোকার চেষ্টা করছে উদ্ধারকারীরা
টানেলে ঢোকার চেষ্টা করছে উদ্ধারকারীরা | ছবি: রয়টার্স
0

জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে এবার বিকল্প পথ বের করে, টানেলে ঢোকার চেষ্টা করছেন উদ্ধারকারী দলের সদস্যরা। ঘটানো হচ্ছে নিয়ন্ত্রিত বিস্ফোরণ।

গতকাল (শুক্রবার, ৫ সেপ্টেম্বর) বিস্ময়করভাবে দু’জনকে জীবিত অবস্থায় খুঁজে পাওয়ায় আটকে পড়া বাকি শ্রমিকদের ব্যাপারেও আশাবাদী প্রকল্পের কর্মকর্তারা।

তবে পাহাড়ি ঢলের ১০ দিন কেটে গেলেও রাসুয়া ও নুয়াকোট জেলায় ৬০০ স্কুলশিক্ষার্থীর কোনো হদিস পাওয়া যাচ্ছে না।

এদিকে বন্যা কবলিত বিদুর এলাকায় ১৫টির মধ্যে পাঁচটি পানির উৎসে মিলেছে ই-কোলাই ব্যাকটেরিয়া। ঝুঁকিপূর্ণ এত লাখ মানুষকে কলেরার টিকা এবং ৭৫ হাজারেরও বেশি শিশুকে হামের টিকা দেয়ার তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা।

আর সবশেষ তথ্য অনুযায়ী নেপাল তিব্বত সীমান্তে পাহাড়ি ঢলে এখনও পর্যন্ত ১৩২৫ জনের মরদেহ উদ্ধার হয়েছে।

এদিকে এখন পর্যন্ত ৮৪৪ বিদেশিসহ হিমালয়ের দুই প্রান্তে নিখোঁজ ৫ হাজার ৬১৪ জন।

এসএস