পাকিস্তানে কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৩২

কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণ
কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণ | ছবি: সংগৃহীত
0

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণহানি হয়েছে কমপক্ষে ৩২ শ্রমিকের।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। আজ (শুক্রবার, ৩১ জুলাই) এ বিষয়ে বিবৃতি দিয়েছেন প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

এতে বলা হয়, তাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী ওই খনিতে কাজ করছিল ৩৬ শ্রমিক। বিস্ফোরণের পর এ পর্যন্ত জীবিত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

আরও পড়ুন:

তারপরও উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে উদ্ধারকারীদের দল।

জানা গেছে, গত বৃহস্পতিবার প্রাদেশিক রাজধানী কোয়েটার নিকটবর্তী সোরাঞ্জের একটি কয়লা খনিতে ভয়াবহ এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, মিথেন গ্যাস জমে যাওয়ায় এই বিস্ফোরণ হয়েছে।

এসএস