ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ৩০

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা | ছবি: সংগৃহীত
0

বিতর্কের মুখে ২১ জুন নতুন করে হওয়া ভারতের মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে অন্তত ৩০ জনকে আটক করেছে পুলিশ। গতকাল (রোববার, ২১ জুন) বিহারের লাখিসরাই জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক হওয়া ৩০ জনের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র সমাধানকারী চক্রের সদস্য ২১জন। বাকি ৯ জনই ছদ্মবেশী বা ডামি পরীক্ষার্থী।

এর আগে প্রশ্নফাঁস কাণ্ডে ৩ মে হওয়া পরীক্ষা বাতিল করে ২১ মে পুনরায় মেডিকেল ভর্তি পরীক্ষা নেয়া হয়। ফের বিতর্ক এড়াতে নেয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা। প্রযুক্তিগত জালিয়াতি রুখতে ৯৫ হাজারেরও বেশি পরীক্ষা কক্ষে ছিলো ১ লাখ ৩৮ হাজারের বেশি সিসিটিভি ক্যামেরা।

প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষায় বিমান বাহিনীর মাধ্যমে আকাশপথে পৌঁছে দেয়া হয় প্রশ্ন। ভুয়া পরীক্ষার্থীদের শনাক্তে দ্বিগুণ ছিলো বায়োমেট্রিক ও ফেস অথেনটিকেশনের ব্যবস্থা।

জেআর