১২ রাউন্ড শেষে ৫০ হাজার ভোটে এগিয়ে বিজেপির দেবাংশু পন্ডা

দেবাংশু পন্ডা
দেবাংশু পন্ডা | ছবি: সংগৃহীত
0

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলছে পশ্চিমবঙ্গের ফলতা আসনের পুনঃনির্বাচনের ভোট গণনা। ১২ রাউন্ড গণনার শেষে ৫০ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী দেবাংশু পন্ডা।

দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে সিপি.এম। তৃতীয় কংগ্রেস এবং চতুর্থ অবস্থানে চলে গেছে তৃণমূল। মোট ২১ রাউন্ড গণনা হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে বিজেপি প্রার্থী এগিয়ে থাকার খবরে দলের কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। বিজয়ে আভাসে আবির খেলায় মেতেছেন।

আজ (রোববার, ২৪ মে) গণনা কেন্দ্রে বিজেপি, সিপি.এম ও কংগ্রেসের কাউন্টিং এজেন্টরা উপস্থিত থাকলেও তৃণমূল কংগ্রেসের কোনো এজেন্ট দেখা যায়নি। একাধিক অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগে গত ২১ মে পুনরায় এই আসনটিতে ভোট নেয়া হয়। গত ২৯ এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফায় যে ১৪২ আসনে ভোট নেয়া হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল ফলতা আসন।

জেআর