প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১০ রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ পেয়েছেন ৫১,১০৪ ভোট, অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ রানা চ্যাটার্জি পেয়েছেন ৪০,১৭৯ ভোট। ফলে এই মুহূর্তে বিজেপি প্রার্থী ১০,৯২৫ ভোটে এগিয়ে রয়েছেন।
আরও পড়ুন
গণনার এ অগ্রগতিতে উচ্ছ্বসিত রুদ্রনীল ঘোষ শিবপুরের বাসিন্দাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘মানুষ তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে ভোট দিয়েছেন। এ জনসমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।’
তবে এখনও ৯ রাউন্ড গণনা বাকি রয়েছে, ফলে চূড়ান্ত ফলাফল নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে। রাজনৈতিক মহলের নজর এখন শেষ পর্যায়ের গণনার দিকেই।





