শিবপুরে বিধানসভা আসনে এগিয়ে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে শিবপুর আসন থেকে লড়েছেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। তার বিরুদ্ধে তৃণমূলের রানা চট্টোপাধ্যায়, কংগ্রেসের শ্রাবন্তী সিং প্রতিদ্বন্দ্বীতা করছেন। শিবপুর বিধানসভা কেন্দ্রের ভোট গণনায় প্রথম ১০ রাউন্ড শেষে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ।