আবারও উত্তাল পাক-আফগান সীমান্ত

সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর টহল গাড়ি
সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর টহল গাড়ি | ছবি: সংগৃহীত
0

মার্চে যুদ্ধবিরতি কার্যকরের পর ফের উত্তাল পাক-আফগান সীমান্ত। এবার পাকিস্তানের বিরুদ্ধে কুনার প্রদেশে হামলা চালিয়ে ৭ জনকে হত্যা এবং ৭৫ জনকে জখম করার অভিযোগ এনেছে তালেবান সরকার।

যদিও অভিযোগ নাকচ করে দিয়ে একে ভারত ও আফগানিস্তানের ষড়যন্ত্র আখ্যা দিয়েছে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়। তালেবান সরকারের মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, রকেট, শক্তিশালী গোলাবারুদ ও বিস্ফোরক অস্ত্র ব্যবহার করে সোমবার কুনার প্রদেশে হামলা চালায় পাক সেনারা।

আরও পড়ুন:

দাবি করেছেন, এ হামলায় কুনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী'র প্রাণ গেছে আর আহত ৭৫ জনের ৩০ জনই বিশ্ববিদ্যালয় পড়ুয়া।

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, এরআগে গেল ১৬ মার্চ আগে কাবুলে একটি মাদক নিরাময় কেন্দ্রে বিমান হামলা চালায় পাক সেনারা। এরপর দুই দেশের মধ্যে আবারও যুদ্ধবিরতির চুক্তি হয়।

এএইচ