মালয়েশিয়ায়ও উদযাপিত স্বাধীনতা দিবস; প্রবাসীদের রেমিট্যান্সের অঙ্গীকার

মালয়েশিয়ায় মহান স্বাধীনতা দিবস পালন করেছে প্রবাসীরা
মালয়েশিয়ায় মহান স্বাধীনতা দিবস পালন করেছে প্রবাসীরা | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশের মতোই মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন হয়েছে মালয়েশিয়ায়। দেশ থেকে হাজার মাইল দূরে থেকেও প্রবাসীরা শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন মুক্তিযুদ্ধের বীর শহিদদের। এসময় বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর বিশ্ব মানচিত্রে স্থান পায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, যার বয়স এখন ৫৬। তলাবিহীন ঝুড়ির তকমা থেকে বাংলাদেশ এখন নিম্ন-মধ্যম আয়ের দেশ। সবুজ পাসপোর্ট নিয়ে মালয়েশিয়ায় দেশের প্রতিনিধিত্ব করছেন ১০ লাখেরও বেশি বাংলাদেশি। দিন-রাত এক করে শ্রমের বিনিময়ে দেশের অর্থনীতিকে করছেন আরও মজবুত। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে বিশ্বে ৮ম আর দক্ষিণ এশিয়ায় তৃতীয় অবস্থানে বাংলাদেশ।

যাদের আত্মদানে প্রিয় মাতৃভূমি, সেই শহিদদের স্মরণ ও শ্রদ্ধা জানাতে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে উপস্থিত হোন প্রবাসী বাংলাদেশিরা। জাতীয় পতাকা উত্তোলন করেন হাইকমিশনার। পরে আলোচনা সভায় বক্তারা দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। জোর দেন ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার।

আরও পড়ুন:

দেশে বৈধভাবে টাকা পাঠাতে পারি তাহলে দেশের অর্থনীতি আরও ভালোভাবে দাঁড়াবে বলে জানান প্রবাসীরা।

হাইকমিশনারের বক্তব্যে উঠে আসে একাত্তরের বীরত্বের কথা। এছাড়াও দেশের স্বাধীনতা অর্জন ও অর্থনৈতিক সমৃদ্ধিতে প্রবাসীদের ভূমিকার কথাও উঠে আসে তার বক্তব্যে।

মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী বলেন, ‘একশ ডলারের কম ছিলো আমাদের আয়। ৫৫ বছরে আমাদের মাথা পিছু আয় দাঁড়িয়েছে প্রায় ২৮০০ ডলারে।’

সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান ও কবিতায় প্রাণ ফিরে পায় প্রবাসের বাংলাদেশ। প্রবাসে থেকেও বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের এমন আয়োজন দেশপ্রেম আর ঐক্যের বার্তাই যেন তুলে ধরছে।

জেআর