ঘন কুয়াশা ও মেঘে ছেয়ে যায় গোটা দিল্লি

ঘন কুয়াশা ও মেঘে ছেয়ে যায় গোটা দিল্লি
ঘন কুয়াশা ও মেঘে ছেয়ে যায় গোটা দিল্লি | ছবি: সংগৃহীত
0

গেল ছয় বছরের মধ্যে মার্চে শীতলতম মাসে রূপ নিয়েছে ভারতের রাজধানী নয়া দিল্লি। ঘন কুয়াশা ও মেঘে ছেয়ে যায় গোটা শহর।

আজ (শনিবার, ২১ মার্চ) সকালে দিল্লির তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।

বেশকিছু জায়গায় বৃষ্টিও হয়েছে। ভারী বৃষ্টিতে রেকর্ড তাপমাত্রার মধ্যে স্বস্তি এনেছে দিল্লিবাসীর মধ্যে।

সাম্প্রতিক এই বৃষ্টির ফলে, গত তিন বছরের মধ্যে এবারই মার্চ মাসে রেকর্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। দিল্লি ও তার আশেপাশের এলাকায় প্রবল দমকা হাওয়া এবং বজ্রপাতসহ বৃষ্টির পূর্বাভাস ছিল।

এসএস