পাকিস্তানে ঝড়ের তাণ্ডবে দেয়াল ধসে নিহত ১৬

করাচিতে দেয়াল ধস
করাচিতে দেয়াল ধস | ছবি: সংগৃহীত
1

পাকিস্তানের করাচিতে ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের তাণ্ডবে দেয়াল ধস ও গাছ উপড়ে মারা গেছেন অন্তত ১৬ জন। ভারতের রাজধানী দিল্লিতেও আগামীকাল (শুক্রবার, ২০ মার্চ) পর্যন্ত টানা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত করাচির জনজীবন। শহরের সাঈদাবাদে টেলিফোন এক্সচেঞ্জ ভবনের দেয়াল ধসে মারা গেছে ১২ জন।

আরও পড়ুন:

এছাড়া গাছ উপড়ে বাড়ির দেয়াল ধসে প্রাণ হারিয়েছে আরও বেশ কয়েকজন। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাসিন্দাদের অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন করাচির মেয়র।

এদিকে মেঘাচ্ছন্ন দিল্লির আকাশ। এরইমধ্যে দিল্লিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। বৈরি আবহাওয়ায় ব্যাহত হচ্ছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচল।

এসএস