এক দিনে ইরানে ১,২০০টির বেশি বোমা ফেলার দাবি ইসরাইলের

তেহরানে বিস্ফোরণের পর আকাশরেখায় ধোঁয়া উঠছে, ইরান
তেহরানে বিস্ফোরণের পর আকাশরেখায় ধোঁয়া উঠছে, ইরান | ছবি: এপি
0

এক দিনের মধ্যে ইরানে এক হাজার ২০০টির বেশি বোমা ফেলেছে ইসরাইলি বিমান বাহিনী। যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের বিমান বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানে যেসব স্থাপনায় হামলা চালানো হয়েছে, তার মধ্যে ছিল দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়। ওই হামলায় অন্তত ১৪৮ জন নিহত হয়েছেন এবং আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন:

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, বিদ্যালয়ে চালানো হামলায় ‘নিরীহ বহু শিশু’ নিহত হয়েছে। তিনি বলেন, ‘এই হামলার জবাব না দিয়ে ইরান বসে থাকবে না।’

ইসরাইলের বিমান বাহিনী জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে এই অভিযান পরিচালনা করেছে।

এএম