Recent event

সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর পাঁচ সদস্য নিহত

0

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর পাঁচ সেনা সদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ সেনা।

সেনাসদস্যদের বহনকারী একটি গাড়ি মহাসড়ক থেকে ৩০০ ফুট গভীর খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন চালক।

দুর্ঘটনাস্থলের কাছেই রয়েছে পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখা। আর ওই এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎই গভীর খাদে পড়ে যায় গাড়িটি। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এসএস