আবাসিক হল খালি করার নির্দেশ দেয়ার পর রাতের মধ্যে অনেক শিক্ষার্থীরা বাড়ি ফিরে যায়।
স্থানীয় পুলিশ জানিয়েছে, বিক্ষোভের জেরে ক্যাম্পাসের সামনের মহাসড়ক অবরোধ করার ১৫ ঘণ্টারও বেশি সময় পর যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাইরে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। ছাত্রী ধর্ষণের ঘটনা গুজব না সত্য এবং এর সঙ্গে কারা জড়িত এসব বিষয়ে যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ।
এরইমধ্যে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে একাধিক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ধর্ষণের ঘটনাটি পুরোটাই গুজব।





