সংবিধান সংস্কারের প্রতিবাদে উত্তাল সেনেগাল

উত্তাল সেনেগাল
উত্তাল সেনেগাল | ছবি: সংগৃহীত
0

সংবিধান সংস্কারের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল। গতকাল (সোমবার, ২৯ জুন) দেশটির পার্লামেন্ট ভবনের বাহিরে আন্দোলনে বিক্ষোভে নামে কয়েক হাজার মানুষ।

বিক্ষোভকারীদের দমাতে টিয়ার গ্যাস ছোঁড়ে পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজনকে। ক্ষমতাসীন পাস্তেফ দলের আনা সংবিধান সংশোধনীতে পার্লামেন্টের ক্ষমতা বাড়ানো এবং প্রেসিডেন্টের কিছু ক্ষমতা সীমিত করার প্রস্তাব রয়েছে।

এছাড়া, দায়িত্বে থাকা কোনো প্রেসিডেন্ট রাজনৈতিক দলের প্রধান হতে পারবেন না-এমন বিধানও রাখা হয়েছে। তবে বিরোধী দল ও নাগরিক সমাজের একাংশ বলছে, এই সংশোধনী রাষ্ট্রক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে।

জেআর