
নয়াদিল্লিতে বিরোধীদের কর্মসূচিতে যোগ দিতে গিয়ে আটক সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে আটক হয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ (শনিবার, ১০ অক্টোবর) সকাল থেকেই তার বাসভবন ঘিরে রেখেছিল দিল্লি পুলিশ। বাড়ি থেকে বের হয়ে বিক্ষোভস্থলে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

যন্তর মন্তরে যেতে পুলিশের কড়াকড়ি; যেখানে বাধা সেখানেই অবস্থানের ডাক সিজেপির
ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলেছে পুলিশ। এলাকাটিতে জারি করা হয়েছে ১৬৩ ধারা। তবে পুলিশের কঠোর বাধার মুখেও আন্দোলনকারীদের যেখানে আটকানো হবে সেখানেই অবস্থান কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

নয়াদিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক
ভারতের নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে গিয়ে পুলিশের বাধার মুখে ধর্নায় বসার পর আটক হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ (শনিবার, ১০ অক্টোবর) সাউথ অ্যাভিনিউয়ে ধর্নায় বসার পর পুলিশ তাকে আটক করে একটি প্রিজন ভ্যানে তোলে।

নয়াদিল্লিতে বিমান থেকেই আটক অভিজিৎ দীপকে, নেতৃত্বে অজিঙ্ক শিন্ডে
ভারতের নয়াদিল্লিতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়ার আগেই বিমান থেকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ তিন নেতাকে আটক করেছে পুলিশ। আজ (শনিবার, ১০ অক্টোবর) সকালে মুম্বাই থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে নয়াদিল্লি পৌঁছালে বিমানের ভেতর ঢুকেই তাদের আটক করা হয়। শীর্ষ নেতারা আটক হওয়ায় আন্দোলনের নেতৃত্ব দলের আরেক নেতা অজিঙ্ক শিন্ডের হাতে তুলে দিয়েছেন দীপকে।

সিজেপির বিক্ষোভ ঘিরে নয়াদিল্লিতে কড়াকড়ি; যন্তর মন্তর এলাকায় ২৪ ঘণ্টা বন্ধ ইন্টারনেট
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচি সামনে রেখে নয়াদিল্লিতে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশ। শুক্রবার রাত ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য জনপথ-কর্তব্য পথ মোড়ের চার কিলোমিটার এলাকার মধ্যে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘আমি নড়ব না’—রাস্তায় শুয়ে পড়ে পুলিশের বিরুদ্ধে প্রিয়াঙ্কার প্রতিবাদ, জোরপূর্বক আটক
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরের দিকে মিছিল নিয়ে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা। পুলিশ তাকে জোরপূর্বক আটক করে বাসে তোলার আগে তিনি রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ জানান এবং ঘোষণা দেন, ‘আমি এখান থেকে নড়ব না।’ টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
 founder Abhijeet Dipke during a protest-320x167.webp)
নয়াদিল্লির যন্তর মন্তরে ৩৭ দিনের আন্দোলন শেষে ‘সিজন টু’-এর ঘোষণা অভিজিৎ দীপকের
দিল্লির নারাইনায় ককরোচ জনতা পার্টির (সিজেপি) স্বেচ্ছাসেবীদের নির্ধারিত একটি বৈঠক বুধবার বাতিল হয়ে গেছে। শেষ মুহূর্তে ব্যাংকোয়েট হল কর্তৃপক্ষ বুকিং প্রত্যাহার করে নেয়ায় এই ঘটনা ঘটেছে। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের অভিযোগ, ক্ষমতাসীন বিজেপির চাপের মুখে ভেন্যুটি তাদের বুকিং বাতিল করেছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যন্তর মন্তরের পর এবার অনিয়মের অভিযোগে উত্তাল ঝাড়খণ্ড
দিল্লির যন্তর মন্তরের পর এবার চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তাল ভারতের ঝাড়খণ্ড। ১৪তম জেপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা বাতিল, প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত এবং রাজ্যের নিয়োগ ব্যবস্থার সংস্কারের দাবিতে টানা ১৫ দিনের মতো চলছে বিক্ষোভ, অনশনে বসেছেন ছাত্রনেতারা।

আজ সরকারের সঙ্গে তৃতীয় দফায় আলোচনায় বসবে সিজেপি
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত না জানালে, আরও কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জনতা ককরোচ পার্টি- সিজেপি। এছাড়াও, ক্ষতিপূরণ ও আইনি বিষয়গুলোতে সরকারের ইতিবাচক সাড়ার লিখিত প্রতিশ্রুতিপত্রও দাবি করেছে দলটি। চলমান আন্দোলন নিরসনে বিকেলে তৃতীয় দফায় সরকারের সঙ্গে আলোচনায় বসবে সিজেপি। এদিকে, টানা কর্মসূচির অংশ হিসেবে আজও দিল্লির যন্তর-মন্তরে অবস্থান করছে দলটির সমর্থকরা।