রাশিয়ার ওপর সর্বাত্মক নিষেধাজ্ঞার বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিলে স্বাক্ষর করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিলে স্বাক্ষর করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: রয়টার্স
0

রাশিয়ার ওপর কঠোর অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপের বিলে সাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এই আইন পাসের ফলে ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার ওপর মার্কিন অর্থনৈতিক চাপ আরও বাড়বে।

নতুন এই আইনটি রাশিয়ার জ্বালানি ও প্রতিরক্ষা খাতকে সরাসরি লক্ষ্য করে তৈরি করা হয়েছে। এছাড়া বিদ্যমান নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনকারী রাশিয়ার ছায়া ট্যাংকার বহরের ওপরও কড়াকড়ি আরোপ করা হয়েছে, যাতে ইউক্রেন যুদ্ধের অর্থায়ন বন্ধ করা যায়।

আইনটির আনুষ্ঠানিকভাবে নামকরণ করা হয়েছে ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’। গত জুলাইয়ে প্রয়াত দক্ষিণ ক্যারোলাইনার রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহামের স্মরণে এই নামকরণ করা হয়। আইনপ্রণেতা গ্রাহাম ছিলেন এই বিলের অন্যতম প্রধান সমর্থক। বিলটি গত বুধবারে মার্কিন প্রতিনিধি পরিষদে এবং গত মাসে সিনেটে পাস হয়।

এই আইনের অধীনে রাশিয়ার প্রধান বাণিজ্যিক অংশীদারদের ওপর বাড়তি শুল্ক আরোপের সুযোগ রয়েছে। পাশাপাশি প্রেসিডেন্টকে দীর্ঘমেয়াদি শুল্ক বসানোর ব্যাপক ক্ষমতা দেয়া হয়েছে। সমালোচকদের মতে, নতুন এই ক্ষমতার কারণে ভবিষ্যতে অন্যান্য দেশও মার্কিন শুল্কের ঝুঁকিতে পড়তে পারে।

এএম