
যুক্তরাষ্ট্রের ডিজেল রপ্তানি নিষেধাজ্ঞা বিশ্ববাজারে জ্বালানির দামে কী প্রভাব ফেলবে?
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে তেল ও জ্বালানি সরবরাহের প্রধান রুটগুলো বিঘ্নিত হওয়ায় বিশ্ববাজারে ডিজেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) তথ্যানুযায়ী, শুক্রবার যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম বেড়ে ৬ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে, যা এক মাস আগেও ছিল ৫ দশমিক ৬১ ডলার।

মার্কিন নিষেধাজ্ঞার মুখে কড়াকড়ি, ইরানের সঙ্গে ফ্লাইট বন্ধ করলো ইরাক
ইরানি উড়োজাহাজ সংস্থাগুলোর সঙ্গে লেনদেনকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার মুখে ইরানের সঙ্গে সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে ইরাকের চারটি বিমানবন্দর। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন-ভারত দ্বিপক্ষীয় বৈঠক: নতুন মার্কিন নিষেধাজ্ঞা আইন ও জ্বালানি নিরাপত্তা নিয়ে দিল্লির শঙ্কা
রাশিয়া ও ইরানের সঙ্গে অর্থনৈতিক লেনদেনকারী দেশগুলোর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার মার্কিন উদ্যোগ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত এ বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই করা নতুন নিষেধাজ্ঞা আইন নিয়ে গভীর উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেছে ভারত। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন বিমান নিষেধাজ্ঞার বাস্তবায়ন; বাগদাদ ও মাসকাটের ফ্লাইট বাতিল করলো ইরান
মার্কিন বিমান সংক্রান্ত নতুন নিষেধাজ্ঞা কার্যকর হতে চলায় ইরাকের বাগদাদ ও ওমানের মাসকাটগামী সব ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে ইরান। তেহরান থেকে পরিচালিত এসব রুট আজ (বুধবার, ২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় মধ্যরাত থেকে বন্ধ থাকবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

রাশিয়ার ওপর সর্বাত্মক নিষেধাজ্ঞার বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প
রাশিয়ার ওপর কঠোর অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপের বিলে সাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এই আইন পাসের ফলে ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার ওপর মার্কিন অর্থনৈতিক চাপ আরও বাড়বে।

মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে গোপন বাণিজ্য; চীন থেকে শত কোটি ডলারের পণ্য কিনছে ইরান
মার্কিন নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে তেলের বিনিময়ে চীন থেকে সামরিক সরঞ্জামসহ শত কোটি মার্কিন ডলারের পণ্য কেনাকাটার একটি গোপন বাণিজ্যিক কাঠামো গড়ে তুলেছে ইরান। জ্যেষ্ঠ ইরানি সূত্র ও একাধিক আন্তর্জাতিক দায়িত্বশীল ব্যক্তির বরাতে এক এক্সক্লুসিভ প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক চাপ; জাতীয় ঐক্যের আহ্বান পেজেশকিয়ানের
যুক্তরাষ্ট্রের নজিরবিহীন অর্থনৈতিক চাপের মুখে নিজেদের অভ্যন্তরীণ সংহতি ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, জাতীয় ঐক্য বজায় রাখতে পারলে দেশের ভেতরে বিশৃঙ্খলা ও বিভেদ সৃষ্টির সব চেষ্টা ব্যর্থ করে দেয়া সম্ভব হবে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তুর্কি ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা, নেয়া হচ্ছে আইনি ব্যবস্থা
ইরানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তুরস্কের একটি ব্যাংক ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তর (ট্রেজারি ডিপার্টমেন্ট)। তেহরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার অংশ হিসেবে ওয়াশিংটন এই পদক্ষেপ নিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

মধ্যপ্রাচ্য সংকট: মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কার মধ্যে মিশরে শি জিনপিং
ইরানের সঙ্গে আর্থিক লেনদেনের জেরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকির মধ্যেই মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশ মিশর সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গত গতকাল (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি দেশটিতে পৌঁছান। দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানকে আলোচনায় ফিরতে কোনো তাড়াহুড়ো নেই—ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে দেশটিকে পুনরায় আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে মার্কিন প্রশাসনের কোনো তাড়াহুড়ো নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেন, এ বিষয়ে তার কোনো নির্দিষ্ট সময়সীমা বা সময়সূচি নেই।

আইআরজিসির ৫ শীর্ষ নেতার খোঁজে যুক্তরাষ্ট্রের ১ কোটি ডলার পুরস্কার, তালিকায় আছেন নিহত কর্মকর্তাও
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) পাঁচ শীর্ষ নেতার বিষয়ে তথ্য চেয়ে ১ কোটি ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। গতকাল সোমবার দপ্তরের রিওয়ার্ডস ফর জাস্টিস কর্মসূচি থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ সংক্রান্ত একটি ঘোষণা দেয়া হয়। তবে এই তালিকায় এমন এক কর্মকর্তাও রয়েছেন, যিনি গত এপ্রিলে ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালিতে অস্থায়ী নৌপথ নিয়ে ইরান-ওমান আলোচনা; মার্কিন নিষেধাজ্ঞার চাপ অব্যাহত
ইরানের ওপর মার্কিন অর্থনৈতিক চাপ ক্রমেই বাড়ার মধ্যে হরমুজ প্রণালি পরিচালনায় প্রতিবেশী ওমানের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করেছে তেহরান। দুই দেশ যৌথভাবে একটি অস্থায়ী নৌপথ তৈরি এবং প্রণালি থেকে মাইন অপসারণের বিষয়ে সম্মত হয়েছে। গতকাল (মঙ্গলবার, ২৫ আগস্ট) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।