ব্যারেলপ্রতি অপরিশোধিত তেল ১০৯ ডলার, তীব্র হচ্ছে বৈশ্বিক সংকট

অপরিশোধিত তেলের মজুতের কাছে চলছে একটি পাম্প জ্যাক
অপরিশোধিত তেলের মজুতের কাছে চলছে একটি পাম্প জ্যাক | ছবি: রয়টার্স
0

গত ১১ সেপ্টেম্বরের পর থেকেই বিশ্ববাজারে আন্তর্জাতিক অপরিশোধিত জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে। গতকাল (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) প্রতি ব্যারেল তেলের দাম বেড়ে ১০৯ ডলারে পৌঁছায়। পরবর্তীতে দামে কিছুটা সাময়িক স্থিতিশীলতা এলেও বিশ্ব অর্থনীতিতে এর বড় ধরনের ধাক্কা পড়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিশ্বের মোট তেল সরবরাহের মাত্র ৪ শতাংশ ব্যাহত হলেও বিশ্লেষক ও বড় বড় তেল কোম্পানিগুলো একটি সমন্বিত ও তীব্র তেল সংকটের বিষয়ে সতর্ক বার্তা দিচ্ছে। গ্লোবাল বাজারে তেল পাওয়া গেলেও যুক্তরাষ্ট্রের উৎপাদিত তেল সব ধরনের শোধনাগারের উপযোগী নয়।

বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ উপকূলীয় শোধনাগারগুলো সচল রাখতে ভারী অপরিশোধিত তেলের প্রয়োজন হয়। এই তেলের প্রধান উৎস কানাডা, ভেনেজুয়েলা ও সৌদি আরব; যার মধ্যে সৌদি আরবই সবচেয়ে বড় সংস্থানকারী।

সরবরাহের এই সমস্যার কারণে বিশ্বজুড়ে জ্বালানির বাজারে নেতিবাচক প্রভাব পড়ছে। সামনে শীতের মাসগুলো ঘনিয়ে আসার কারণে সাধারণ ভোক্তাদের গ্যাস ও জ্বালানি খরচের পারদ আরও বাড়বে, যা সার্বিক বিশ্ব অর্থনীতিতে নতুন করে আঘাত হানবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এএম