প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া কিম সং-গি এর আগে উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর রাজনৈতিক ব্যুরোর পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি বিদায়ী প্রতিরক্ষামন্ত্রী নো খোয়াং-চোল স্থলাভিষিক্ত হলেন। নো খোয়াং-চোলকে দেশটির প্রভাবশালী গোলাবারুদ শিল্প বিভাগের জ্যেষ্ঠ পদে বদলি করা হয়েছে।
ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার সঙ্গে পিয়ংইয়ংয়ের সম্পর্ক যখন আরও জোরদার হচ্ছে, ঠিক তখনই সামরিক বাহিনীর শীর্ষ পদে এই রদবদল করা হল। সম্প্রতি দেশের যুদ্ধাস্ত্র ও সামরিক প্রযুক্তি উন্নয়নের স্বীকৃতি হিসেবে প্রতিরক্ষা বিজ্ঞানীদের সম্মানিত করেন কিম জং উন।





