উত্তর কোরিয়ায় সামরিক নেতৃত্বে বড় রদবদল; নতুন প্রতিরক্ষামন্ত্রী কিম সং-গি
উত্তর কোরিয়ার শীর্ষ সামরিক নেতৃত্বে বড় ধরনের রদবদল এনেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। তিনি কিম সং-গিকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন এবং প্রবীণ সামরিক কৌশলবিদ পাক জং-চোনকে কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান পদে পুনর্বহাল করেছেন।আজ (রোববার, ৩০ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর প্রতিবেদনে সামরিক নেতৃত্বের এই পরিবর্তনের তথ্য নিশ্চিত করা হয়েছে।