ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণের পর আগুন; প্রাণ গেলো ৩ নবজাতকের

হাসপাতালের ভেন্টিলেটর বিস্ফোরণের পর আগুন
হাসপাতালের ভেন্টিলেটর বিস্ফোরণের পর আগুন | ছবি: সংগৃহীত
0

ভারতের মহারাষ্ট্রে একটি হাসপাতালের ভেন্টিলেটর বিস্ফোরণের পর আগুনে ৩ নবজাতক প্রাণ হারিয়েছে। অমরাবতী জেলার স্থানীয় সরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে।

এনডিটিভি জানায়, সোমবার স্থানীয় সময় ভোররাতে হাসপাতালটির তৃতীয় তলায় নবজাতকদের বিশেষায়িত এসএনসিইউ ইউনিটে ভেন্টিলেটর বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।

পরে ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর পাশাপাশি নবজাতকদের নিরাপদ স্থানে সরিয়ে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এসময় দগ্ধ হয় ৬ নবজাতক।

আরও পড়ুন:

পরে চিকিৎসাধীন অবস্থায় ৩ নবজাতক মারা যায়। অগ্নিকাণ্ডের সময় ইউনিটটিতে ৩৯টি নবজাতক চিকিৎসাধীন ছিল। তবে বিস্ফোরণ ও আগুনের কারণ এখনও জানা যায়নি।

এফএস