গাজায় ইসরাইলি হামলায় পুলিশ প্রধানসহ নিহত ৩

ইসরাইলি হামলা
ইসরাইলি হামলা | ছবি: সংগৃহীত
0

অবরুদ্ধ গাজা উপত্যকায় গাজা সিটি পুলিশের প্রধানসহ কমপক্ষে দুইজনকে হত্যা করেছে ইসরাইল। আরেক ব্যক্তিকে হত্যা করা হয় খান ইউনিসে।

যুক্তরাষ্ট্রের চাপে এক সপ্তাহের বেশি সময় আগ্রাসী হামলা বন্ধ রাখার পর, গতকাল স্থানীয় সময় (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) উপত্যকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুদ্ধবাজ দেশটি।

গত বছর অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় সর্বাত্মক হামলায় ইসরাইল বিরতি টানলেও, যুদ্ধবিরতির মধ্যে হত্যা করেছে সাড়ে ১২০০ বেশি ফিলিস্তিনিকে, যাদের বেশিরভাগই বেসামরিক।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা শান্তি পরিষদের বিষয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে ইসরাইল ও মিশরে সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

জেআর