লিবিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগারে আগুন

আগুন
আগুন | ছবি: সংগৃহীত
0

লিবিয়ার সবচেয়ে বড় জাওয়িয়া তেল শোধনাগারের একটি জ্বালানি ট্যাংকে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।

সোমবার (১০ আগস্ট) রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত জাওয়িয়া শোধনাগারে আগুন লাগে। মূহুর্তেই আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। পরে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও অজানা।

তবে প্রতিষ্ঠানটির দাবি, হামলার স্বীকার হয়েছে ট্যাংকারটি। এতে প্রায় ৪৫ লাখ লিটার পেট্রোল ছিল বলেও জানা গেছে। অগ্নিকাণ্ডের দুইদিন আগে গত শনিবার, জাওয়িয়া শোধনাগারের একটি অপরিশোধিত ট্যাংকে ড্রোন হামলার ঘটনা ঘটে।

জেআর