
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনার ও লিবিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা ও লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মুতলিব এস এম সুলিমান। আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে লিবিয়ার সমর্থন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে সমর্থন জানিয়েছে লিবিয়া। আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুলমুতলিব এস এম সুলিমান সৌজন্য সাক্ষাতে এ সমর্থন জানান।

লিবিয়া ও গ্রিস উপকূল থেকে ৮ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার
লিবিয়া ও গ্রিস উপকূল থেকে আট অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে গতকাল (শনিবার, ২১ ফেব্রুয়ারি) ভেসে আসা পাঁচ আশ্রয়প্রার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়।

অবৈধভাবে লিবিয়ায় পাচারের শিকার ১৭৬ বাংলাদেশি দেশে ফিরেছেন
অবৈধভাবে লিবিয়া গিয়ে ডিটেনশন সেন্টারে আটক ও পাচারের শিকার ১৭৬ বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ (বৃহস্পতিবার, ১৩ মার্চ) ভোরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় ঢাকায় ফেরেন তারা। মানবপাচার রোধে দালাল চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে প্রবাসীদের স্বজনরা বলছেন, এখনো আটকে থাকাদের যতদ্রুত সম্ভব উদ্ধার করা প্রয়োজন।

লিবিয়ার উপকূলে ২০ বাংলাদেশির গলিত মরদেহ উদ্ধার
লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগার পশ্চিমে আল-আকিলা এলাকা থেকে অন্তত ২০ জনের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই বাংলাদেশি নাগরিক বলে ধারণা করছে স্থানীয় রেড ক্রিসেন্ট। তাদের পরিচয় পাওয়া যায়নি, এমনকি ঘটনাস্থল থেকে কোনো নথিও পাওয়া যায়নি। আজ (শনিবার, ১ ফেব্রুয়ারি) রাতে এসব তথ্য নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।