সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার জানিয়েছে, নতুন এই সমঝোতার আওতায় হিমেইমিম বিমানঘাঁটি এবং তারতুস নৌঘাঁটি ‘যৌথ প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি কেন্দ্রে’ রূপান্তরিত হবে। উভয় দেশের স্বার্থ বজায় রাখতেই এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।
সাবেক সোভিয়েত ইউনিয়নের বাইরে রাশিয়ার একমাত্র আনুষ্ঠানিক সামরিক ঘাঁটি ছিল সিরিয়ার এই দুটি স্থাপনা। সানার প্রতিবেদনে বলা হয়েছে, গত দেড় বছরের আলোচনার পর এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আগামী তিন মাসের মধ্যে রূপান্তরের এই প্রক্রিয়া সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।



 and Syrian Foreign Minister Asaad al-Shibani-320x167.webp)

