স্থানীয় সময় গতকাল (রোববার, ২ আগস্ট) খাইবার পখতুনখোয়া প্রদেশের সোয়াতে কাবাল চক এলাকার কাছে হয় এ হামলা। এ ঘটনায় আহত হয় আরও প্রায় ২০ জন।
স্থানীয় সংবাদমাধ্যম ডন ও জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, কাবাল থানায় ঢোকার চেষ্টা করেছিল আত্মঘাতী হামলাকারী। কিন্তু প্রবেশপথে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা তাকে থামান। তখন থানার প্রবেশপথেই বিস্ফোরণ ঘটায় হামলাকারী।
আরও পড়ুন:
ঘটনার সময় এলাকাটিতে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ করছিল স্থানীয় যুবকরা। বিক্ষোভে অংশ নিয়েছিল কয়েকশো মানুষ। সোয়াত উপত্যকায় সম্প্রতি সন্ত্রাসী কার্যক্রম বেড়ে চলার প্রতিবাদেই চলছিল বিক্ষোভ।
এ ঘটনায় তদন্ত চলছে, উচ্চ সতর্ক অবস্থানে প্রশাসন। শোক জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। চলতি মাসে খাইবার পখতুনখোয়ায় সন্ত্রাসী হামলায় প্রাণহানি দেড়শোর বেশি।




